বাড়িঅপরাধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মধ্যরাতে পুশইন ঠেকালো বিজিবি, সীমান্তে ব্যর্থ বিএসএফের অনুপ্রবেশ চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মধ্যরাতে পুশইন ঠেকালো বিজিবি, সীমান্তে ব্যর্থ বিএসএফের অনুপ্রবেশ চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জন মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে। পুশইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল।
১৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপির নিকট ভারতের কোটালপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি নৌকাযোগে ওই ১৫ জনকে নদীপথে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং অনুপ্রবেশের প্রচেষ্টায় বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের কারণে পুশইনের চেষ্টাকারীরা সীমান্তের শূন্য রেখায় ভারতের অংশেই অবস্থান করতে বাধ্য হয়।
পরে বিজিবির জোরালো প্রতিবাদ ও কঠোর তৎপরতার মুখে রাত প্রায় ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্তসংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর। এ কারণে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সার্বক্ষণিক টহল অব্যাহত রাখা হয়েছে।”
সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশইনের একাধিক ঘটনার প্রেক্ষাপটে বিজিবির এ তৎপরতাকে সীমান্ত নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ