বাড়িঅপরাধচট্টগ্রামের পতেঙ্গায় অভিযান: অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান: অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ছয় টন ডিজেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, একাধিক গোয়েন্দা সংস্থা ও পতেঙ্গা থানা-পুলিশের সমন্বয়ে যৌথভাবে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে সংরক্ষিত ডিজেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি জ্বালানি তেল বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনা থেকে সংগ্রহ করা এসব ডিজেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ