কুমিল্লার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান,
মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ,
জিল হকের ৫৪ শতাংশ,
উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং
শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, বেশি দগ্ধ হওয়ায় জিল হক ও উম্মে হুমায়রার অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসার গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে, এতে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা দগ্ধ হন। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত
