বাড়িজাতীয়খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রবাস ফেরত যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রবাস ফেরত যুবক নিহত

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হাওলাদার রামনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন।
রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, রাতে বাড়ির পাশে মাঠে অবস্থান করার সময় কয়েকজন দুর্বৃত্ত সোহেলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রূপসা থানার ওসি (তদন্ত) আবদুস সবুর খান বলেন, “সোহেল রাতে রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে।”
তিনি আরও জানান, হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং তদন্ত চলছে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ