কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘দিগন্ত’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এতে অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার-মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হন। এছাড়া, ঈদের দিন (২১ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত
