রবিবার, মে ৩, ২০২৬
No menu items!
বাড়িরাজধানী৪ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু আজ

৪ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু আজ

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হবে। অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির জানান, গতবারের তুলনায় এবারের সম্মেলনের সময় এক দিন বাড়ানো হয়েছে।
সম্মেলনে যেসব বিষয় গুরুত্ব পাবে, সেগুলো হলো,ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা উন্নয়ন, স্থানীয় সরকার কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ই-গভর্ন্যান্স, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়ন।
৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে।জানা গেছে, পুরো সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য-অধিবেশন এবং বাকি চারটি উদ্বোধনী, সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা।জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া মোট ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, সড়ক ও সেতু নির্মাণ, পর্যটন উন্নয়ন, আইন-বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকেই সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে।সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কার্য-অধিবেশনও অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী,
৩ মে: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
৪ মে: জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে বৈঠক
৫ মে: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে মতবিনিময়

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ