মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
No menu items!
বাড়িরাজধানীস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও জনসেবামুখী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় প্রশাসকরা তাদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সিটি করপোরেশনগুলোর উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন – মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন – মো. শফিকুল ইসলাম খান
খুলনা সিটি কর্পোরেশন – নজরুল ইসলাম মঞ্জু
সিলেট সিটি কর্পোরেশন – আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন – মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর সিটি কর্পোরেশন – মো. শওকত হোসেন সরকার। নবনিযুক্ত প্রশাসকদের এ সাক্ষাৎকে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সমন্বয় ও কার্যক্রম ত্বরান্বিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ