বাড়িজাতীয়সাভারে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন,হতাহতের শঙ্কা

সাভারে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন,হতাহতের শঙ্কা

রাজধানীর সাভারের যাত্রীবাহী বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স এবং দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে  ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা।বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় আগুনে পুড়ছে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স।ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন লাগা বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।জানা যায়, প্রথম বাসের যাত্রীরা অনেকেই বের হতে পারেননি। তবে দ্বিতীয় বাসের যাত্রীরা বের হতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীরা বহু হতাহতের শঙ্কা প্রকাশ করছেন। তবে ফায়ার সার্ভিস হতাহতের কোনো তথ্য দিতে পারেনি।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ