প্রতিদিনের কেনাকাটা কিংবা সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হওয়ার আগে রাজধানীর কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি। অনেক সময় তথ্য না জেনে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাদের।
আজ শুক্রবার (৫ জুন) রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও মার্কেট সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।
যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে
পাটুয়াটুলী, বাংলাবাজার, ফরাশগঞ্জ, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী এবং গুলিস্তানের দক্ষিণাংশ।
যেসব মার্কেট বন্ধ থাকবে: আজিমপুর সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকানপাট, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
সংশ্লিষ্টরা বলছেন, অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে রাজধানীর এসব এলাকায় কেনাকাটা বা ব্যবসায়িক কাজে যাওয়ার আগে বন্ধের বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়া উচিত।
