বাড়িইসলামরামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন, শুরু হলো বিচার

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন, শুরু হলো বিচার

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন।
আদালত একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র আমলে নিয়ে আদালত সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন এবং বিচার শুরুর নির্দেশ দেন।
মামলাটির দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামীকাল থেকে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম পরবর্তী ধাপে প্রবেশ করবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ