শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়রাজধানীর এলিফেন্ট রোডে আবাসিক ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর এলিফেন্ট রোডে আবাসিক ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর এলিফেন্ট রোডের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা ৪২ মিনিটের দিকে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এশিয়া পোস্টকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৮টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ