বাড়িজাতীয়যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের

যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের

 

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রায় থাকা পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অজ্ঞাত বাস বাবলাতলা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা গাড়িকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ