মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৮ মিনিটে তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয় এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে—এমন মন্তব্য করে নেতারা বলেন, একুশের চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ করবে।
