বাড়িজাতীয়মতলব উত্তরে আজ এনসিপির জনসভা, আসছেন নাসিরুদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম

মতলব উত্তরে আজ এনসিপির জনসভা, আসছেন নাসিরুদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আজ শুক্রবার সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম। তাদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আগ্রহের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করবেন মতলব উত্তর উপজেলার ইমাম ময়দান নুরিয়া মাদরাসায়। নামাজ শেষে বিকেল ৪টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বৃহৎ রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন তারা।
এনসিপির মতলব উত্তর উপজেলা শাখার সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম জানান, সমাবেশটি ঈদ পুনর্মিলনী এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
এছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনগণের প্রত্যাশা সম্পর্কেও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।
স্থানীয় দলীয় সূত্রের দাবি, এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করতে পারেন। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
স্থানীয় নেতারা মনে করছেন, নাসিরুদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলমের উপস্থিতি মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মতলব উত্তর অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আয়োজকরা জানিয়েছেন, সমাবেশ সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ