বাড়িঅপরাধমগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজের ঘটনায় এক ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।বুধবার সকালে হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, ঘটনাটি রাতে ঘটেছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলামও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে হঠাৎ এসিতে ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজ হলে ওয়ার্ডে থাকা শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে ৬ শিশুর মৃত্যু হয়।
ঘটনার পর হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ