বাড়িজাতীয়প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে রওনা হয়েছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বরিশালজুড়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। গত দুই দিন ধরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও প্রস্তুতি কর্মসূচি পালিত হয়েছে।
দলীয় নির্দেশনা অনুযায়ী, সফর উপলক্ষে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হচ্ছে না। এর পরিবর্তে গৌরনদী উপজেলা থেকে বরিশাল নগরী পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কজুড়ে মানবপ্রাচীর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। একই সঙ্গে মহাসড়কে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টায় গৌরনদী উপজেলার নবখনন করা সরিকল-বাটাজোর খালের পাড়ে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর তিনি বরিশাল নগরীতে ত্রিশ গোডাউন, বধ্যভূমি ও খালের পাড়ে দেশীয় প্রজাতির ফলদ ও ফুলের গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি বরিশালের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিপ্রাপ্ত আমড়া ও নারিকেল গাছের চারাও রোপণ করবেন।
দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ