বাড়িরাজধানীনোয়াখালীতে এক ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি

নোয়াখালীতে এক ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি

নোয়াখালী হাতিয়া উপজেলার হাতিয়ার মেঘনা নদীতে ৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালের দিকে হাতিয়া উপজেলার মেঘনা নদীর সূর্যমুখী মাছঘাটে বিক্রির জন্য সাড়ে তিন কেজির ইলিশটি আনেন জেলেরা।
স্থানীয় কামাল উদ্দিনের ডাকে বিক্রি হয় মাছটি। ৭ হাজার টাকায় মাছটি কিনে নেন এক ব্যবসায়ী।
এর আগে, মনির মাঝির ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে এই মাছ। পরে মাছটি সুর্যমূখী মাছঘাটে এনে বিক্রি করা হয়।
সূর্যমুখী মাছঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খবরের কাগজকে বলেন, ‘জেলেদের জালে এত বড় মাছ খুব কমই ধরা পড়ে। এই মাছটি বাজারে আনার পর দেখতে অনেকে ভিড় করে। এই ঘাটে আজকে মাছ বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই এত বড় মাছ বিক্রি করতে পেরে সবাই খুশি।’

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ