বাড়িজাতীয়দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম, বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা

দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম, বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম। সোমবার (১৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারীদের সঙ্গে এক বৈঠকে নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে।

ঘোষণা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৭৭ টাকা। এছাড়া খোলা পাম তেলের দাম বৃদ্ধি পেয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা প্রতি লিটার।

নতুন এই মূল্য মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

 

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ