সোমবার, মার্চ ৩০, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়ডিএমপিতে রদবদল: তিন কর্মকর্তার নতুন দায়িত্ব বণ্টন

ডিএমপিতে রদবদল: তিন কর্মকর্তার নতুন দায়িত্ব বণ্টন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। উপ-কমিশনার পদমর্যাদার দুইজন এবং অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তার এ পদায়ন করা হয়।ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।এছাড়া উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।ডিএমপির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ