বুধবার, এপ্রিল ৮, ২০২৬
No menu items!
বাড়িরাজধানীজাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বহাল

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বহাল

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬ বিল পাস হয়েছে। এর ফলে আগে থেকে নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উত্থাপিত বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনকে আরও সংশোধন ও কঠোর করা হলো।
সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে পূর্ব থেকেই সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়। এই বিধানের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্রজনতার দাবির মুখে ২০২৫ সালের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’ জারি করে আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনের আওতায় ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকেও।
এদিকে সংসদের বিরতিতে চিফ হুইপ জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। মোট ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবারও সংসদ অধিবেশন চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি অধ্যাদেশগুলোর সুরাহা করা হবে বলেও তিনি জানান।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ