বাড়িক্যাম্পাসজাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল, অভিযোগ অনিয়মের

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল, অভিযোগ অনিয়মের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

ছাত্রদলের অভিযোগ, নির্বাচন চলাকালীন সময় ব্যাপক অনিয়ম হয়েছে, যার ফলে নির্বাচন আর সুষ্ঠু ও নিরপেক্ষ থাকার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, “শুরু থেকেই আমরা বারবার বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন সেগুলোর কোনো কার্যকর সমাধান দেয়নি। বরং আমাদের কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় যেতে বাধা দেওয়া হয়েছে। তাই আমরা এ নির্বাচন প্রত্যাখ্যান করছি।”

এর আগে ছাত্রদল জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। অন্যদিকে, ভোটারের চেয়ে বেশি ব্যালট বিতরণের অভিযোগ করেছে শিবিরের ভিপি প্রার্থী।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। যেসব অভিযোগ উঠেছে, সেগুলো ভিত্তিহীন।”

উল্লেখ্য, ৩৩ বছর পর বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজন হওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ