বাড়িজাতীয়গাজীপুরে হাম পরিস্থিতি: সুস্থ হয়ে ফিরেছেন ৩৩৬, চিকিৎসাধীন আরও অর্ধশত

গাজীপুরে হাম পরিস্থিতি: সুস্থ হয়ে ফিরেছেন ৩৩৬, চিকিৎসাধীন আরও অর্ধশত

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯০ জনে। শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত জানুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ইতোমধ্যে চিকিৎসা শেষে ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৩ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে হাসপাতালটিতে ৫৪ জন হাম আক্রান্ত রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
চিকিৎসকদের মতে, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করতে পারলেই হাম রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ