বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন, আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

গাজীপুরে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন, আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

গাজীপুর প্রতিনিধি: রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলায় ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আলম হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে বিকেলে গাজীপুর-২ নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে যৌথবাহিনীর একটি গাড়িবহর বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় মহড়া দেয়। মহড়ার আগে আয়োজিত এক ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নাজির বিষয়টি নিশ্চিত করেন।
মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নাজির।
তিনি জানান, সকাল থেকেই ব্যালট বাক্স প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন করছেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া প্রিজাইডিং কর্মকর্তাদের অবস্থান, প্রস্তুতি ও কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে যাচাই করতেই মোটরযান বহর নিয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ