সাবেক প্রধানমন্ত্রী বেগম Khaleda Zia-সহ ছয়জন নারী এবার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) রাজধানীর Osmani Memorial Auditorium-এ আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে। শুক্রবার (৬ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় দীর্ঘদিনের আপসহীন সংগ্রাম এবং অদম্য নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
এছাড়া অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে আরও পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হচ্ছে।
এর মধ্যে ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন সম্মাননা পাচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সংগ্রামী ভূমিকার স্বীকৃতি দিতে প্রতিবছর এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
