বাড়িরাজধানীউত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত,হতাহতের শঙ্কা!

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত,হতাহতের শঙ্কা!

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১ টার  দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আকাশ থেকে একটি ছোট আকারের বিমান কলেজ চত্বরে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতের পরিমাণ জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পরে আরও দুটি ইউনিট রাস্তায় প্রস্তুত আছে।
ডিউটি অফিসার আরও বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এ মুহূর্তে নেই।’

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ