বাড়িরাজধানীআজ থেকে ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আজ থেকে ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

 

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধার্য করা হয়েছে।  ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রায়
ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (২১ মে) থেকে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে।
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অংশীজন সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। সভায় তিনি বলেন, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট ২টায় বিক্রি শুরু হবে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ