রবিবার, এপ্রিল ৫, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়সব শিশুর টিকাদান নিশ্চিত করা গেলে জাতি থাকবে নিরাপদ”- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব শিশুর টিকাদান নিশ্চিত করা গেলে জাতি থাকবে নিরাপদ”- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব শিশুর টিকাদান নিশ্চিত করা গেলে জাতি নিরাপদ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা এবং এ বিষয়ে কোনো ঘাটতি রাখা হবে না।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ রাখতে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ, টিকার কোনো ঘাটতি হবে না।” তিনি জানান, আজ থেকে শুরু হয়ে আগামী ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় ২৮ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, দেশের যেসব এলাকায় টিকার ঘাটতি রয়েছে, তা দ্রুত পূরণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। সরকার বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে এবং এজন্য একটি বিশেষজ্ঞ কমিটি নিয়মিত কাজ করছে। সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করে আক্রান্ত এলাকা চিহ্নিত করা হচ্ছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ইতোমধ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা আজ টিকা নিচ্ছেন, তারা বাড়ি গিয়ে অন্যদেরও উৎসাহিত করুন, যেন কোনো শিশু টিকার বাইরে না থাকে।”
তিনি আরও জানান, এই টিকাদান কর্মসূচিতে ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম বাচ্চু, মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া এবং পুলিশ সুপার শরিফ উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ