বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
No menu items!
বাড়িআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অভিনন্দন বার্তা: প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর সফলতা কামনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অভিনন্দন বার্তা: প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর সফলতা কামনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন জনগণের পক্ষ থেকে তিনি তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাচ্ছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একটি সফল মেয়াদ কামনা করছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে, যেখানে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধ হতে পারে।
ট্রাম্প আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন।
প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্নের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির উচ্চমানের সরঞ্জাম ব্যবহারের সুযোগ দিতে তিনি আগ্রহী।
চিঠির শেষাংশে ট্রাম্প বলেন, তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করার এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা করছেন। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-এর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন।সবশেষে তিনি তারেক রহমানের আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ