সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়প্রথমবার সিইসির মাধ্যমে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা

প্রথমবার সিইসির মাধ্যমে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন বাংলাদেশ সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনার বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকেই নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, আগামীকাল সকাল ১০টা থেকে শপথ কক্ষে শপথ পাঠ শুরু হবে। একসঙ্গে সকল সদস্যকে না ডেকে কয়েক দফায় এবং গ্রুপভিত্তিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সকাল থেকে পর্যায়ক্রমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ