মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
No menu items!
বাড়িরাজধানীনতুন সরকারের শপথ আজ: জাতীয় সংসদ ভবন ঘিরে শেষ প্রস্তুতি, আসছেন বিদেশি...

নতুন সরকারের শপথ আজ: জাতীয় সংসদ ভবন ঘিরে শেষ প্রস্তুতি, আসছেন বিদেশি অতিথিরা

নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় শেষ হয়েছে সব প্রস্তুতি। প্রায় দেড় বছর পর আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠছে সংসদ প্রাঙ্গণ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুই ধাপে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান—সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ, আর বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ।

সকাল ১০টায় সংসদের ভেতরের শপথ কক্ষে নতুন এমপিরা শপথ নেবেন। কয়েকটি ধাপে বিভিন্ন দল ও স্বতন্ত্র সদস্যদের আলাদাভাবে শপথ পড়ানো হবে। পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ পর্বে কোনো অতিথি উপস্থিত থাকবেন না।
অন্যদিকে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে নির্মিত প্যান্ডেলে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। প্রায় সাড়ে তিন হাজার অতিথির বসার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণত মন্ত্রিসভার শপথ বঙ্গভবন-এ অনুষ্ঠিত হলেও এবার তা সংসদ প্রাঙ্গণেই আয়োজন করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ অতিথি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। দক্ষিণ প্লাজায় সেই হিসাব ধরেই নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। এছাড়া দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেবেন। সবমিলিয়ে নতুন সরকারের শপথকে ঘিরে রাজধানী ঢাকা-তে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষায় দেশবাসী।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ