শনিবার, মার্চ ২৮, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটি বৈঠক আজ, শুরু হচ্ছে কার্যক্রমের আনুষ্ঠানিক পথচলা

ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটি বৈঠক আজ, শুরু হচ্ছে কার্যক্রমের আনুষ্ঠানিক পথচলা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষ, লেভেল-২-এ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় বৈঠকটি শুরু হবে। এ ছাড়া সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে বিকেল ৪টায় সরকার দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। নতুন সংসদের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ এই দুটি বৈঠক বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।গত ৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর থেকে সংসদের নিয়মিত কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ