বাড়িক্যাম্পাস১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, প্রথম শ্রেণিতে ভর্তি হবে...

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, প্রথম শ্রেণিতে ভর্তি হবে শুধু লটারিতে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। একই সঙ্গে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
তবে প্রথম শ্রেণি ছাড়া সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগের নিয়মেই পরিচালিত হবে। এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে প্রথম শ্রেণিতে ভর্তিকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে বলে সংশ্লিষ্টদের ধারণা। একই সঙ্গে ভর্তিপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত হবে বলেও মনে করছে মন্ত্রণালয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ