বাড়িজাতীয়হাইব্রিডদের ঠাঁই নয় বিএনপিতে, তৃণমূলকে সতর্ক থাকতে হবে’

হাইব্রিডদের ঠাঁই নয় বিএনপিতে, তৃণমূলকে সতর্ক থাকতে হবে’

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর নির্যাতন, গুম, হত্যা ও মামলার মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে বিএনপির ভেতরে কোনোভাবেই ‘হাইব্রিড’ বা অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হবে না। এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। তবে তার আগে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। বর্ষা শেষে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। স্থানীয় পর্যায়ে আলোচনা ও মতামতের ভিত্তিতে চেয়ারম্যান, সদস্য এবং দলীয় নেতৃত্ব নির্ধারণের আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘যা পারব না, তা বলব না। বাস্তবতা বিবেচনা করেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিতে হবে।’ তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে সবসময় আন্তরিকতার সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছে।
তিনি বলেন, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই বিএনপির সবচেয়ে বড় সম্পদ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলেও তা যেন দলের ঐক্য নষ্ট না করে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের ব্যাংকিং, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু হয়েছে। উপজেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতাল পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সারা দেশে এক হাজার শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
জলাবদ্ধতা সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু ফ্লাইওভার নির্মাণ করলেই উন্নয়ন হয় না। খাল ও ড্রেন দখল ও ভরাটের কারণে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা বাড়ছে। তাই পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
অর্থনীতির বিষয়ে তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের নামে বিপুল অর্থ অপচয় ও লুটপাট হয়েছে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে গত ১৭ বছরে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগও করেন তিনি।
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে যেমন দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনও তেমন অপতৎপরতা রয়েছে। এসব মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভা শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ বিএনপি করেন বলেই আপনাদের সম্মান দেয়। সেই সম্মান ও আস্থা ধরে রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ