বাড়িজাতীয়সাভারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে আজ ভোররাতে আশুলিয়ার গেরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাত (২১) আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে যায়। এসময় ওই কক্ষে শুয়ে থাকা ‍যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। পরে মান-সম্মানের ভয়ে শিশুর পরিবার বিষয়টি গোপন রাখেন। সোমবার (১৮ আগস্ট) শিশুর পরিবার থানা পুলিশ বরাবর একটি অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা  হয়েছে।  তাকে আদালতে পাঠানো হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ