বাড়িজাতীয়সচিবালয়ে আগুন:ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু

সচিবালয়ে আগুন:ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাকচাপায় একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭নং ভবনে আগুন লাগার খবর আসে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের একমাত্র ইউনিট রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।তিনি আরও বলেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।তবে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ