সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) রাজধানীর জিয়া উদ্যান-এ তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বেলা ১১টায় প্রথমে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মঈন খান, ও অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নেতারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন টি অ্যান্ড টি খেলার মাঠ এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমেও অংশ নেন তারেক রহমান।
