বাড়িরাজধানীশিক্ষা খাতে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ভিত্তি মজবুত করাই লক্ষ্য: ববি হাজ্জাজ

শিক্ষা খাতে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ভিত্তি মজবুত করাই লক্ষ্য: ববি হাজ্জাজ

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার ভিত্তি শক্ত করার ওপর জোর দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাবে না। এমনকি কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি জাতির জন্য বিশেষ তাৎপর্যময় দিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং বাঙালির মৌলিক অধিকার আদায়ের প্রতীক। ভাষা মানুষের সবচেয়ে ব্যক্তিগত ও মৌলিক অধিকার, যা পরিবার, অনুভূতি ও চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত। সেই ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, ত্যাগ ও সংগ্রাম ছাড়া কোনো জাতি অধিকার অর্জন করতে পারে না।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পেয়েছেন—এটাই বড় প্রাপ্তি।
শিক্ষা মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, শিক্ষা হলো রাষ্ট্রগঠনের ভিত্তি। ভিত্তি দুর্বল হলে উঁচু ভবন দাঁড় করিয়ে লাভ নেই। তাই শিক্ষার অবকাঠামো মজবুত করাই সবার দায়িত্ব।
শিক্ষার মানোন্নয়নে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’—এই তিনটি ক্ষেত্রেই উন্নয়ন জরুরি। পাঠ্যক্রম আধুনিক ও মানসম্মত হতে হবে, শ্রেণিকক্ষে কার্যকরভাবে পাঠদান নিশ্চিত করতে হবে এবং সারাদেশে শিক্ষার মানে সামঞ্জস্য রাখতে হবে। বর্তমানে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কারিগরি শিক্ষা ও বিভিন্ন ধারার মাদ্রাসাসহ বহু শিক্ষাধারা রয়েছে।এসবের মধ্যে মানগত সমন্বয় জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ