বাড়িঅর্থনীতিমন্ত্রিসভার অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট, বিকেলে সংসদে

মন্ত্রিসভার অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট, বিকেলে সংসদে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা শেষে মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে বাজেটের অনুমোদন দেয়।
প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বাজেটের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। এরপর অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন।
নতুন অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হবে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা ও পর্যালোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়া।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ