সাতসকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ।রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল তিব্বত বলে জানিয়েছে ভলকানো ডিসকভারি।এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিব্বতে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার।ভলকানো ডিসকভারি জানিয়েছে, নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে তিব্বতে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পটি নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত, চীন ও ভুটানে অনুভূত হয়েছে।প্রসঙ্গত, চার দিনের মাথায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
Please login to comment
0 Comments
সবচেয়ে পুরাতন
আরো দেখুন
