বাড়িজাতীয়বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা, একিউআই ১৫৬; জনস্বাস্থ্যে সতর্কতার পরামর্শ

বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা, একিউআই ১৫৬; জনস্বাস্থ্যে সতর্কতার পরামর্শ

বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ লাইভ র‍্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে সংগৃহীত তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ১৫৬, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় ২২৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একিউআই ছিল ১৬৩। ঢাকার পর চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার একিউআই ১৩৯। পঞ্চম স্থানে থাকা ইসরায়েলের তেল আবিব-ইয়াফোর স্কোর ছিল ১০৯।
শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় আরও রয়েছে উগান্ডার কাম্পালা, কঙ্গোর কিনশাসা ও ভারতের কলকাতা; এই তিনটি শহরেরই একিউআই ছিল ১০৭। নবম স্থানে জেরুজালেমের স্কোর ১০৫ এবং দশম স্থানে সৌদি আরবের রিয়াদের স্কোর ছিল ১০২।
বিশেষজ্ঞরা বলছেন, একিউআই ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা সবার জন্যই অস্বাস্থ্যকর। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে বের হলে মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ