বাড়িইসলামবায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা, ঈদ ২৮ মে

বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা, ঈদ ২৮ মে

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী জানান, দেশের আকাশে ইতোমধ্যেই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম ধর্মীয় উৎসব। এ উপলক্ষে ইতোমধ্যে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ