পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) দুপুরে তার পদত্যাগের খবর জানা যায়।
তবে তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
দীপেন দেওয়ান চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাঙামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং পার্বত্য অঞ্চলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
তার পদত্যাগের খবরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগপত্র গ্রহণ, নতুন মন্ত্রী নিয়োগ কিংবা দায়িত্ব বণ্টন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।
