বাড়িরাজধানীদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করেই সরকার এগোবে: রুহুল কবির রিজভী

দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করেই সরকার এগোবে: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরকে দেশের জন্য একটি শক্তিশালী ও কার্যকর পররাষ্ট্রনীতি গড়ে তোলার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মূল লক্ষ্য একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। তবে এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানিমূলক তৎপরতার আভাস পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “এই সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। আমাদের দলের নামের সঙ্গেই ‘জাতীয়তাবাদী’ শব্দটি রয়েছে। তাই দেশের স্বার্থ রক্ষা করেই সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।”
সেমিনারে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বর্তমান অবস্থা, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা, সম্ভাবনা ও কৌশলগত সংস্কার নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, প্রকৌশলী ও অংশীজনরা।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আইসিটি খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ