বাড়িমতামতদেশজুড়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ, চিকিৎসার অভাবে মৃত্যু ঠেকানোই লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ, চিকিৎসার অভাবে মৃত্যু ঠেকানোই লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং সেবার পরিধি সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেটিই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

মূল প্রতিবেদন
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় অপেক্ষা না করেই নগরবাসী সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে ধাপে ধাপে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে। পাশাপাশি ৫০ শয্যার হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের কোনো গ্রাম যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে, সে লক্ষ্য সামনে রেখে নতুন ভবন নির্মাণ, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। চিকিৎসাসেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, “চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে।”

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ