বাড়িজাতীয়তিন ঘন্টার চেষ্টায় পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

তিন ঘন্টার চেষ্টায় পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটে পাওয়ার গ্রিডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ সময় এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ