মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়তারেক রহমানে সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

তারেক রহমানে সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের জন্য ডিজিটাল ডাটাবেজ তৈরি, সরাসরি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, সহজ শর্তে ঋণ সুবিধা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষকদের কল্যাণে কার্যকর ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
সভায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে শিগগিরই ‘কৃষক কার্ড’ চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ