বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়ঢাকা জেলার প্রথম নারী এসপি শামীমা পারভীন, একযোগে ১২ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ঢাকা জেলার প্রথম নারী এসপি শামীমা পারভীন, একযোগে ১২ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। তিনি হলেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে এই পদে বদলি করা হয়। একই সঙ্গে পুলিশের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলিকৃতদের মধ্যে রয়েছেন ছয়জন পুলিশ সুপার (এসপি) এবং ছয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান ঢাকা জেলার এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এসপি করা হয়েছে। বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপকমিশনার (এসপি পদমর্যাদার) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাট জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়ায় একই পদে, এপিবিএন-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে এপিবিএন-৫-এ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে এপিবিএন-১২-এ অধিনায়ক করা হয়েছে।
এছাড়া এপিবিএন-১৩-এর অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র‍্যাবের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে। ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের এসপি এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।উল্লেখ্য, শামীমা পারভীন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ