মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়টঙ্গীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

টঙ্গীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতিকালে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ জন কর্মী-সমর্থক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে টঙ্গীর সেনাকল্যাণ গার্মেন্টসের সামনে একটি ক্লাবঘরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থকরা চেরাগআলী এলাকায় আয়োজিত সমাবেশে অংশ নিতে সেনাকল্যাণ মার্কেট এলাকায় জড়ো হন। তাদের সঙ্গে নেতা সুমন সরকারের অনুসারীরাও উপস্থিত ছিলেন। সমাবেশে নেওয়ার জন্য আগে থেকেই একটি ক্লাবঘরে গ্যাসভর্তি বেলুন প্রস্তুত করে রাখা হয়েছিল। রওনা হওয়ার আগে বেলুন বের করার সময় তাড়াহুড়োর মধ্যে কয়েকটি বেলুন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘরের ভেতরে থাকা কয়েকজনের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
দগ্ধদের কয়েকজন জানান, বেলুনগুলো গ্যাসভর্তি ছিল এ বিষয়ে তারা আগে থেকে জানতেন না। তারা সেগুলো সাধারণ ডেকোরেশনের বেলুন ভেবেছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, অন্তত ১৮ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। দগ্ধদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাসভর্তি বেলুন সংরক্ষণে অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ