বাড়িক্যাম্পাসজেল থেকে খুনির পলায়ন:মধ্যেরাতে উত্তাল বুয়েট

জেল থেকে খুনির পলায়ন:মধ্যেরাতে উত্তাল বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বুয়েটের শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছায়। সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসির দড়ি ঝুলাই দে, সব খুনিদের গর্দানে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সংবাদ সম্মেলনে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আজকে হাইকোর্টে শুনানি চলছিল, সেখানে আমরা জানতে পেরেছি আমার ভাইয়ের খুনি জেমি পালিয়ে গেছে। এই পলায়নের ঘটনায় রাষ্ট্র দায়ী। সরকার ও কারা বিভাগের কাছে জবাব চাই।ো

তিনি আরও বলেন, ‘আমরা চাই তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক। পলায়নের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’

আবরার ফাইয়াজ বলেন, ‘আমার ভাইকে হত্যার পর জেমি কীভাবে পালিয়ে গেল তা সরকারের কাছে জানতে চাই। হাইকোর্ট জানিয়েছে যে, সে ৫ আগস্টের পরে পালিয়েছে, তবে আমরা এ ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য পাইনি।’

এ ঘটনায় বুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। তারা বলেন, ‘জেমির পলায়ন রাষ্ট্রের জন্য লজ্জাজনক।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ