বাড়িঅর্থনীতিএকনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে হাজার কোটি টাকা; গুরুত্ব পেল সড়ক,...

একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে হাজার কোটি টাকা; গুরুত্ব পেল সড়ক, স্বাস্থ্য ও শিক্ষা খাত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নে আটটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে আটটি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, ৩৩টি জেলায় সার্কিট হাউজ উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়), ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়), মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট, দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প।
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর সিংহভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে করা হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এটি চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ একনেক সভা।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ